শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা নিরাপত্তা নিয়ে পেন্টাগনের দাবিকে মিথ্যা বলে দাবি মার্কিন সেনাদের ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস নেত্রকোনায় আধুনিক টার্মিনাল ও উন্নত যাত্রীসেবার প্রতিশ্রুতি শর্ত পূরণ না হলে আলোচনা নয়, সরে আসাকেই সাফল্য মনে করবে ইরান যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

কানাডার ৪০ কূটনীতিককে সরিয়ে নেওয়ার নির্দেশ ভারতের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় খলিস্তানপন্থি নেতা খুনের ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও তিক্ততার দিকে যাচ্ছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে নয়াদিল্লি থেকে কানাডার আরও ৪০ কূটনীতিককে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারত। 

মঙ্গলবার ‘দ্য ফাইন্যান্সিয়াল টাইমস’ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, কানাডায় গত জুন মাসে খুন হন নির্বাসিত শিখ নেতা হরদীপ সিং নিজ্জর। দেশটির সরকার ওই হত্যার সঙ্গে ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ এনেছে। এমনকি কানাডায় নিযুক্ত ‘র’-এর ওই কর্মকর্তার বিরুদ্ধে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এর পরই অটোয়ায় নিযুক্ত ওই গোয়েন্দাপ্রধানকে বহিষ্কার করে কানাডা।

গত ১৮ জুন কানাডার ভ্যাঙ্কুভারের এক শহরতলিতে হরদীপকে গুলি করে হত্যা করা হয়। এটি কানাডার শিখ অধ্যুষিত এলাকা। ভারতের পাঞ্জাব রাজ্যের পর কানাডাতেই সবচেয়ে বড় শিখ সম্প্রদায় রয়েছে। 

ভারতের উত্তরাঞ্চল ও পাকিস্তানের কিছু অংশের সমন্বয়ে স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের পক্ষে ছিলেন হরদীপ। ভারতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনে নয়াদিল্লি। তবে এ অভিযোগ তিনি অস্বীকার করেন।

এর আগে এক বিবৃতিতে কানাডার এসব অভিযোগ অস্বীকার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

তারা জানায়, কানাডার কোনো সহিংস ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ একেবারে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

ভারত সরকার আরও বলেছে, আমরা একটি গণতান্ত্রিক দেশ, যাদের আইনের শাসনের প্রতি দৃঢ় অঙ্গীকার রয়েছে। 

সূত্র : আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit