সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

উড়োজাহাজ দুর্ঘটনায় ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় ছেলেসহ এক ভারতীয় ধনকুবের নিহত হয়েছেন। তারা হলেন- হরপাল রণধাওয়া ও তার ছেলে আমের রণধাওয়া। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন। 

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, হরপাল একজন খনি ব্যবসায়ী ছিলেন। রিওজিম নামের খনি কোম্পানির মালিক ছিলেন হরপাল। কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে। পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে।

খবরে বলা হয়েছে, জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ছিলেন হরপাল। হরপালের ২২ বছর বয়সি ছেলে আমের একজন পাইলট ছিলেন। তবে তিনি ওই সময় উড়োজাহাজ চালাচ্ছিলেন না।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit