শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পাঁচ কোটি টাকার প্রকল্প

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২২৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। এরই অংশ হিসেবে মুক্তিযুদ্ধের যুদ্ধস্থল, শহীদ সমাধি গণকবর ও বধ্যভুমি সংরক্ষণসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামে স্মৃতিস্তম্ভ এবং বিভিন্ন সড়ক দ্বীপে মুক্তিযুদ্ধের স্মৃতি চত্বর স্থাপন করা হবে। তিন বছর মেয়াদি এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে পাঁচ কোটি টাকা। 

রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় উল্লেখ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। জেলা পরিষদ মিলনায়তনে হওয়া সংবাদ সম্মেলনে তিনি প্রকল্প বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সাংবাদিকদের কাছে পরামর্শ আহবান করেন। 

সংবাদ সম্মেলনে আল-মামুন সরকার জানান, মহান মুক্তিযোদ্ধের তীর্থভ‚মি হিসেবে খ্যাত হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ বিজয়নগর, আখাউড়া ও কসবা। এসব এলাকায় অনেকগুলো ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছে। প্রজন্ম প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করার লক্ষে এসব স্থানে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit