রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৯১, নিখোঁজ অন্তত ৩ হাজার নতুন দায়িত্বে পেলেন হুমায়ুন কবির ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান ঢাবি শিক্ষক মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী চার সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘের আক্রমণে যুবকের মৃত্যু, মাথা-গেঞ্জি উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে বাগেরহাটের শরণখোলার সিফাত (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে খবর পাওয়া গেছে। চারদিন নিখোঁজ থাকার পর গ্রামবাসী রোববার সকালে সুন্দরবনের গহীনে তল্লাশি চালিয়ে ওই যুবকের মাথা ও পরিধেয় গেঞ্জি উদ্ধার করেছে।

নিহত সিফাত উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।   

সংশ্লিষ্ট এলাকার মৎস্য ব্যবসায়ী কামাল হোসেন তালুকদার জানান, গত মঙ্গলবার সিফাত হাওলাদার জাল (ঝাকি জাল) নিয়ে সুন্দরবনের ধানসাগর স্টেশন আওতাধীন খালে একা মাছ ধরতে যান। পরে আর ফিরে না আসায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাচ্ছিল না। রোববার সকালে সিফাতের সন্ধান পেতে তিনি (কামাল হোসেন তালুকদার) সুন্দরবনের ধানসাগর ফরেস্ট স্টেশন এলাকার বনাঞ্চলের বিভিন্ন পয়েন্টে এলাকার সবুর মিয়া, কামাল হোসেন ও জাহাঙ্গীর হোসেনসহ অর্ধশত লোক অনুসন্ধানে যান। পরে লোকালয় থেকে প্রায় ৫ কিমি দূরে তুলাতলা এলাকায় একটি মানুষের মাথা ও একটি গেঞ্জি পাওয়া যায়। 

উদ্ধারকারী টিমের জনৈক স্বপন সাজ্জাল জানান, তিনি প্রথমে একটি মানুষের মাথা দেখতে পান। পরে মাথা ও গেঞ্জি দেখে সিফাতের দুই চাচা ডালিম হাওলাদার ও মনির হাওলার তাকে সনাক্ত করেন। 

পরে দুপুর ১২টার দিকে সহকারী পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) মো. আশিকুর রহমান ও শরণখোলা থানার ওসি একরাম হোসেন ঘটনাস্থলে যান। 

ওসি একরাম হোমেন জানান, সিফাতের মাথার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করে মাথা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit