শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র চলছে: কামরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

ডেস্ক নিউজ : শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, ‘সামনে নির্বাচন। এই নির্বাচন বানচাল আর গণতন্ত্রকে হত্যার চেষ্টা চলছে। একাত্তরের ঘাতক এবং তাদের বিদেশি প্রভুরা যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বঙ্গবন্ধুর খুনিদের সাহায্য করেছিল, তারাই এই সময় ঘাতকদের সঙ্গে একাত্ম হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আরও বলেন, দেশে আজ ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর জন্য, দেশের উন্নয়ন অগ্রগতিকে থামিয়ে দেয়ার জন্য ও গণতন্ত্র হত্যার জন্য ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আজ শপথ নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
 
কামরুল ইসলাম বলেন, ‘যেই সাম্রাজ্যবাদী শক্তি পৃথিবীর বিভিন্ন দেশে অশান্তির সৃষ্টি করছে; সেই সাম্রাজ্যবাদী শক্তি আজ একাত্তরের ঘাতকদের পক্ষে। সেখানেই আমাদের ভয়, বাংলাদেশ রাষ্ট্রের ভয়।’তিনি বলেন, কোন অবস্থাতেই এই বিদেশি অপশক্তি যাতে দেশের ক্ষতি করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।
 
একই অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচনে কে আসবে, কে আসবে না, তা নিয়ে ভাবছে না আওয়ামী লীগ। যে কোনো মূল্যে ষড়যন্ত্র এবং সহিংসতা দমন করা হবে বলেও জোর দিয়ে বলেন আওয়ামী লীগের নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit