শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

বিয়ের জন্য কেমন পাত্র চান মিমি?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের অবিবাহিত নায়িকাদের মধ্যে প্রথমেই নাম আসবে মিমি চক্রবর্তীর। বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা তার। কিন্তু ব্যক্তিগত জীবনে এখনো কেউ প্রবেশই করতে পারেননি অভিনেত্রীর মনে।

জনপ্রিয়তার শীর্ষে থেকেও সিঙ্গেল জীবন কাটাচ্ছেন মিমি। 

তবে কেমন পাত্র পছন্দ সে বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, সঙ্গী হিসেবে এমন কাউকেই পছন্দ হবে তার, যিনি তাকে নিয়ে ‘ইনসিকিউরড’ থাকবেন না। 

মিমি বলেন, আমার সময়ই নেই। এমন নয় যে, প্রেম করিনি। কিন্তু একটা বিষয় বুঝেছি— আমি নানাবিধ কাজ নিয়ে ব্যস্ত থাকি, সেটা যদি কোনো মানুষ বুঝতে পারেন, আমার কাজকে শ্রদ্ধা করেন, তা হলে সে আমার জীবনে আসবেন।

বিষয়টি ব্যাখ্যা করে মিমি চক্রবর্তী বলেন, আই ডোন্ট ওয়ান্ট ইনসিকিউরড মেন ইন মাই লাইফ। যদিও এমন পুরুষ মেলা কঠিন। আমি ওই চৌদ্দ-ষোলো ঘণ্টা কাজ করে বাড়ি ফিরে জবাবদিহি করতে পারব না, কার সঙ্গে ছিলাম, এই ছবিটা কেন, এটা কে, ওখানে কী হয়েছে– এত ব্যাখ্যা দিতে পারব না। আই হ্যাভ ডান দ্যাট। সেই স্পেসে আমি আর নেই। তেমন কিছু ঘটলে, নিশ্চয়ই জানাব।

ব্যক্তিগত জীবনে পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মিমি। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এ সম্পর্কের সূচনা। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন মিমি-রাজ। তবে আকস্মিকভাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে বিয়ে করে চমকে দেন রাজ চক্রবর্তী। তার পর মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন মিমি।

মিমি চক্রবর্তীর পরবর্তী সিনেমা ‘রক্তবীজ’। এ সিনেমায় প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সহশিল্পী হিসেবে রয়েছেন আবির চ্যাটার্জি। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এ সিনেমা আগামী পূজায় মুক্তি পাবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit