বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে যেসব রেকর্ড মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল

বিশ্বকাপে ভালো খেলবে সাকিবরা, আশা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

ডেস্ক নিউজ : আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের। যেখানে পারফর্ম করতে বর্তমানে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় আশা করি যে বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব।’

শেখ হাসিনা বলেন, ‘আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, অর্গানাইজারদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময়ই খেয়াল রাখি। খেলাধুলার দিকে যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে সেদিকে সবসময় আমার দৃষ্টি থাকে এবং সবরকম সহযোগিতা করে থাকি।’

ক্রিকেটারদের কাছে প্রধানমন্ত্রীর চাওয়া, ‘আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই।’

তিনি বলেন, ‘বিশ্বকাপে আমরা যে খেলার সুযোগ পেয়েছি এটাই তো সবথেকে ভালো। দেখা যাক, ভালোভাবে খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সবসময়।’

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit