শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পার্বতীপুরের ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর দিনাজপুর  প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ Time View
আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর দিনাজপুর  প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার  আমবাড়ি বাসস্ট্যান্ডে আজ শনিবার সকাল ১১টায় একদল ভূমি দস্যুর শাস্তির দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। এ মানববন্ধনে মোস্তফাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের অন্তত ২ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মশিউর মোল্লা, মোমিন মোল্লা প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, আব্দুর রাজ্জাক গং সম্প্রতি মশিউর মোল্লার দীর্ঘদিনের ভোগ দখলীয় বেশ কিছু জমি লাঠিয়াল বাহিনী দিয়ে জবর দখল করে নেয়। এতে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ রাজ্জাক ও তার লাঠিয়াল বাহিনী মশিউর, মোমিন, মোয়াজ্জেম, আনোয়ার ও বেলালকে গুরুতর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও (মামলা নং-৩৩) পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।

 আসামীরা দুদান্ত প্রতাপে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীকে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে। বক্তারা সকল আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, অন্যথায় গ্রামবাসীদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।এ বিষয়ে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নূর আলম সিদ্দিক জানান, আব্দুর রাজ্জাক সহ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য আমি নিজেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

 

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:০৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit