বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ভূমধ্যসাগরে চলতি বছর ২৫০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

 আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে চলতি বছরে এ পর্যন্ত ২ হাজার ৫০০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু অথবা নিখোঁজ হয়েছে। নিউইয়র্ক জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) অফিসের পরিচালক  রুভেন মেনিকদিওয়েলা এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তথ্যটি সম্পর্কে অবগত করেন তিনি। আলজাজিরা।

সাধাণরত নজর এড়িয়ে যায় এমন অনেক স্থলপথেও মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানান মেনিকদিওয়েলা। গত বছর ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় এই মৃত বা নিখোঁজ অভিবাসীর সংখ্যা ছিল ১ হাজার ৬৮০ জন।

মেনিকদিওয়েলা বলেন, তিউনিসিয়ায় আনুমানিক ৩১ হাজার মানুষকে সমুদ্র থেকে উদ্ধার, আটকানো অথবা নামানো হয়েছে। লিবিয়ায় এই সংখ্যা ১০ হাজার ৬০০ জন।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit