শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সমাজটা ভয়ংকর নারীবিদ্বেষী: মিমি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

বিনোদন ডেস্ক : হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘রক্তবীজ’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছেন মিমি। এতে তাকে দেখা যাবে পুলিশ চরিত্রে।

 
এ সময় সমাজের প্রতি অভিযোগ তুলে মিমি বলেন, ‘আমাদের সমাজটা বড্ড মিসোজিনিস্ট, পুরুষতান্ত্রিক। আমার মতো একজন মেয়ে যে কোনো পুরুষের ওপর নির্ভরশীল না হয়ে নিজের চেষ্টায় পথ চলছে, তার সামনে প্রতি মুহূর্তে বাধা আসে।’
 
সাংসদ বলেই যে আমার জীবনে বাধা কিংবা সমস্যা নেই, বিষয়টি এমন নয়। মিমির মতে, ‘সমাজটা ভয়ংকর মিসোজিনিস্ট’। আজকাল টালিউডের পার্টিতে আর দেখা যায় না মিমিকে। এর চেয়ে বরং নিজের বাড়িতেই বন্ধুদের সঙ্গে আড্ডা জমান তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

মিমি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশক থাকার পর আমি উপলব্ধি করেছি, যাদের সঙ্গে পার্টি করছি তাদের সঙ্গে কোনো হৃদয়ের যোগ নেই। তার চেয়ে কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো ভালো। এ ছাড়া অনেক পার্টিতে আমার দমবন্ধ লাগে।’

 
জানা যায়, সম্প্রতি ‘বিগ বস সিজন-১৬’, ‘খতরোকে খিলাড়ি’র অফার ফিরিয়ে দেন মিমি। এ ছাড়া যশ দাশগুপ্তর ডেব্যু হিন্দি ছবি ‘ইয়ারিয়াঁ ২’-র অডিশন দিয়েও সরে দাঁড়ান তিনি।
 
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘হিন্দিতে কাজের অফার পেলেই যে তা গ্রহণ করতে হবে এমনটা ভাবা ভুল। মুখ্য চরিত্র ছাড়া আমি হিন্দিতে কাজ করব না।’
 
মিমি খুব বেছে বেছে কাজ করেন। শেষ কিছু বছরে অভিনেত্রীর নামমাত্র সিনেমা রিলিজ হয়েছে। এ ছাড়া ‘রক্তবীজ’-এর অংশ হওয়ায় সৃজিতের ‘দশম অবতার’-এর অফার ফিরিয়েছিলেন মিমি। এবার সেই ছবিরই মুখোমুখি হবেন বক্স অফিসে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit