রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২০ Time View

ডেস্কনিউজঃ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটের জ্বালানি ‘ফ্রেস নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান পৌঁছেছে। বিশেষ নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে শুক্রবার বেলা ১টা ১৮ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।

প্রকল্প সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে একটি বিশেষ উড়োজাহাজে রাশিয়া থেকে ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

শুক্রবার ভোরে বিশেষ নিরাপত্তাবলয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর রূপপুরের উদ্দেশে রওনা দেয়। বহরটি গাজীপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জ অতিক্রমের পর বনপাড়া-হাটিকুমরুল সড়ক দিয়ে রূপপুরে এসে পৌঁছায়।

এদিকে ইউরেনিয়ামের প্রথম চালান আসা উপলক্ষ্যে সকাল থেকেই প্রকল্পের সামনের পাবনা-কুষ্টিয়া ও পাবনা-বনপাড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। প্রকল্প এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। জনসাধারণের চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়। ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্পে পৌঁছালে দুটি সড়কে যানবাহনসহ জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়।

সর্ববৃহৎ একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। রাশিয়া থেকে ঋণসহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ আগামী বছর প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করতে চায়। একই বছর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করছে তারা।

কিউএনবি/বিপুল/২৯.০৯.২০২৩/ বিকাল ৪.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit