রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

সন্তান জন্মের পর সম্পর্কে রোম্যান্স আনার ৫ উপায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বিয়ের কয়েক বছরের মধ্যেই দাম্পত্যে আসে বিরাট পরিবর্তন। নতুন অতিথির দায়িত্ব সামলাতে গিয়ে নিজেদের সম্পর্কের দিকে নজর দিতেই ভুলে যান স্বামী-স্ত্রীরা। আর এ কারণেই দুজনের সম্পর্কের মাঝে তৈরি হয় বিরাট শূন্যতা। এমনকি একে অপর থেকে আলোকবর্ষ দূরেও চলে যান অনেকে।

তাই সন্তান নেওয়ার পর নিজেদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা কমলে অবশ্যই সম্পর্কের দিকে নজর দিতে হবে। আসুন, জেনে নিই সন্তান হওয়ার পরও নিজেদের মধ্যে রোম্যান্স বজায় রাখার ৫টি উপায়।

সময়

সংসার, সন্তান- এসব নিয়ে আপনি দিনের ২৩ ঘণ্টা ভাবতেই পারেন। কেউ মানা করবে না। তবে দিনে অন্তত এক ঘণ্টা এসব চিন্তা মন থেকে সরিয়ে রাখতে হবে। আর এই সময় ভালোবাসার মানুষটিকে দিতে হবে। এতে সম্পর্কের শুকিয়ে যাওয়া নদীতে ভালোবাসার জোয়ার উঠবে।

ভালোবাসার বার্তা

শেষ কবে সঙ্গীকে ভালোবাসার বার্তা দিয়েছেন? যদি মনে না থাকে, তাহলে কী করে আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা অবশিষ্ট থাকবে! তাই সম্পর্ক মধুর রাখতে প্রতিদিন সঙ্গীকে ভালোবাসার কথা বলুন। তাকে চুমু দিন। এতে আপনাদের নিভু নিভু দাম্পত্য নতুন করে প্রজ্বলিত হবে। সংসার হবে আরও সুখের।

উপহার

আমরা সবাই উপহার পেতে ভালোবাসি। তাই সন্তানকে উপহারে ভরিয়ে দেওয়ার পাশাপাশি সঙ্গীর জন্যও উপহার কিনুন। আর একটা প্রেমের গান গাইতে গাইতে সেই উপহার তার তুলে দিন। এতে সঙ্গীর চোখের কোণে আনন্দঅশ্রু জমবে। ভালোবাসায় ভরে উঠবে সংসার।

কথা বলুন

ঘনিষ্ঠতার অভাবে সম্পর্কে মরিচা ধরতে পারে। বিষয়টি সঙ্গীকে বুঝিয়ে বলতে হবে। এমনকি এ কারণে আপনারা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছেন, তাও বলা প্রয়োজন। এতে তিনিও আবার ঘনিষ্ঠতায় আগ্রহী হয়ে উঠবেন। তাই যত দ্রুত সম্ভব তার সঙ্গে এ বিষয়ে কথা বলুন।

ধৈর্য

সন্তান জন্ম দেওয়ার পর নারীদের শরীরে একাধিক জটিলতা দেখা দিতে পারে। সারাদিন সংসার ও সন্তান সামলাতে সামলাতে তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়তে পারেন। এই পরিস্থিতিতে অহেতুক শারীরিক ঘনিষ্ঠতার জন্য তাড়াহুড়া করলে বিপদ বাড়বে। তাই একটু ধৈর্য ধরতে শিখুন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit