রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

দিনাজপুর-বান্দরবান-ফেনীতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত ৩টি পৃথক প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ২০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেয়া হয়েছে। এতে ২০ বছর মেয়াদি এ প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ১৬৮ কোটি ৮০ লাখ টাকা।

পৃথক প্রস্তাবে বান্দরবান জেলার লামা উপজেলায় ৭০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেয়া হয়েছে। ২০ বছর মেয়াদি এ প্রকল্পে আনুমানিক ২ হাজার ৪৮৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হবে। এ ছাড়া ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেয়া হয়েছে। এই ২০ মেয়াদি প্রকল্পের অনুমানিক ব্যয় ৩ হাজার ৫৮০ কোটি ৮০ লাখ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit