শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

‘আমি তোর কোনো ক্ষতি হতে দেব না’, কাকে বললেন আলিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৬ Time View

বিনোদন ডেস্ক : ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র পর ফের একবার করণ জোহরের সঙ্গে ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া ভাট। যদিও এই ছবির পরিচালক ভাসান বালা, তবে প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। 

মঙ্গলবার করণ নিজেই ‘জিগরা’র ফার্স্টলুক টিজার পোস্ট করেছেন।

‘জিগরা’ টিজার ভিডিওর শুরুটা হয় জিকে চেস্টারটনের একটি উদ্ধৃতি দিয়ে। যেখানে লেখা ‘সাহসের প্যারাডক্স হলো যে এটিকে ধরে রাখার জন্য একজনকে অবশ্যই জীবনের প্রতি একটু উদাসীন হতে হবে’। 

এর পরই আলিয়াকে পিঠে ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাস্তাটা দেখে মনে হয়, সেটা জাপানের রাস্তা। ভয়েস ওভারে আলিয়াকে বলতে শোনা যায়, ‘দেখ, দেখ আমায়, তুই আমার দেওয়া রাখি পরিস না! তুই আমার নিরাপত্তায় রয়েছিস, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কোনো দিনও না ’। সম্ভবত নিজের ছোট ভাইয়ের উদ্দেশ্যেই এ কথাগুলো বলেছেন আলিয়া।

টিজার ভিডিওটি পোস্ট করে করণ লিখেছেন, ‘আমার #জিগরা, আলিয়া ভাটের প্রত্যাবর্তন। অটুট ভালোবাসা আর অদম্য সাহসের গল্প বলবে ভাসান বালা পরিচালিত এই ছবি।’

প্রসঙ্গত পরিচালক ভাসান বালা বরাবরই স্বতন্ত্র, অন্যধারার গল্প বলার জন্য পরিচিত। ‘জিগরা’ তেমনই কোনো গল্প হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই ছবিতে আলিয়ার ভূমিকাও বেশ চ্যালেঞ্জিং বলেই জানা যাচ্ছে। 

এদিকে ক্যারিয়ারের দিক থেকে সম্প্রতি হলিউডেও পা রেখেছেন আলিয়া। মুক্তি পেয়েছে আলিয়ার প্রথম হলিউড ফিল্ম ‘হার্ট অফ স্টোন’।

 

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit