শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

রাজধানীতে আজও আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ Time View

ডেস্কনিউজঃ রাজধানীতে আজও কর্মসূচি রয়েছে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপির। গত সোমবারও (২৫ সেপ্টেম্বর) ঢাকায় পৃথক তিনটি সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মিরপুর-১০ নম্বরে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। এছাড়া যোগ দেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

দুপুর আড়াইটায় গাবতলীর এস এ খালেক প্রোপার্টি চত্বরে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এদিকে, একই দিন দুপুর ৩টায় গাজীপুরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া দুপুর ৩টায় নারায়ণগঞ্জ ফতুল্লায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেবেন দলের স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান।

কিউএনবি/বিপুল/২৭.০৯.২০২৩/ দুপুর ১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit