শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

বিশ্বকাপ দলে না থাকার কারণ জানাবেন তামিম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৬ Time View

ডেস্কনিউজঃ আবারো শঙ্কা দানা বেঁধেছে দেশের ক্রিকেটে, হয়তো বা আবারো কিছু ঘটতে চলেছে। প্রকাশিত হতে পারে এমন কিছু, যা দেশের ক্রিকেটকে নাড়িয়ে দিতে পারে! আবার হতে পারে উল্টোও। দুদিন ধরে ঘুরপাক খেতে থাকা সব বিতর্ক থেমে যেতে পারে এক নিমিষেই! তবে সবটাই নির্ভর করছে তামিম ইকবালের উপর।

আবারো প্রকাশ্যে আসছেন তামিম ইকবাল। বিগত কয়েক দিনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সবার উদ্দেশে কথা বলবেন তিনি। জানাবেন হয়তো বিশ্বকাপ দলে না থাকার নেপথ্যের কারণ। তবে এবার আর প্রকাশ্য সংবাদ সম্মেলন নয়, আজ (বুধবার) ফেসবুকে দেবেন ভিডিওবার্তা। নিজের ফেসবুক পেইজে এক বিবৃতিতে এমনটা জানান তামিম নিজেই।

যেখানে লেখেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’

‘গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি, বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।- তামিম ইকবাল।’

উল্লেখ্য, বিশ্বকাপ দলে তামিম থাকবেন না, সোমবার রাতেই এমন খবর প্রকাশের পর থেকেই ক্রিকেট পাড়া অস্থির হয়ে উঠে। তখন থেকেই তামিম সমর্থকরা দাবি করতে থাকে, অধিনায়ক সাকিবের সাথে দ্বন্দ্ব এর মূল কারণ। হাথুরুসিংহে কিংবা নির্বাচকদেরও দোষ দেখেন অনেকে। এই বিষয় নিয়েই হয়তো কথা বলতে যাচ্ছেন তামিম।

কিউএনবি/বিপুল/২৭.০৯.২০২৩/ দুপুর ১.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit