শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

নজর থাকবে তানজিম সাকিবের দিকে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৫ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র যে জয়টি, ভারতের বিপক্ষে সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন তানজিম হাসান সাকিব। শুধু তাই নয়, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কও ছিলেন তিনি।

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেও বাজিমাত করেছেন তরুণ এই পেসার। ভারতের বিপক্ষে যে আগ্রাসন নিয়ে বোলিং করেছিলেন, সে কারণেই বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন তানজিম সাকিব।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন। প্রথম ম্যাচে যে কয়েক ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন, তাতে নিজের ক্যারিশমা দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু উরুর ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে ছিটকে পড়েন তানজিম সাকিব।

পরিবর্তে সুযোগ পেয়ে পেসার খালেদ আহমেদও নিজেকে মেলে ধরার চেষ্টা করেন। নিউজিল্যান্ডের ৩টি উইকেট নিয়েছিলেন তিনি। যে কারণে, বিশ্বকাপে পঞ্চম পেসারের কোটায় খালেদও নিজেকে অন্তর্ভূক্তির জোর দাবি তুলে ধরেন। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট তারুণ্যের পথেই হেঁটেছে। বিশেষ করে ভারতের বিপক্ষে যে গতি আর বিধ্বংসীরূপ নিয়ে বোলিং করেছেন তানজিম সাকিব, সেটাই তাকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা এনে দিয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ১৫ সদস্যের। এখানে ৫জন রাখা হয়েছে পেসার। আগে থেকেই বলা ছিল, ৫জন পেসারকে রাখা হবে। এবাদত হোসেন ছিলেন এই ৫ জনের অপরিহার্য সদস্য। কিন্তু হাঁটুর ইনজুরি তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। সে জায়গাটায় সুযোগ পেয়ে গেছেন তানজিম হাসান সাকিব।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit