শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ঘুষ বাণিজ্যের রিপোর্ট প্রকাশিত হওয়ায় স্বাস্থ্য কর্মকর্তা তেলেবেগুনে জ্বলে উঠেছেন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন সেবাকর্মী নিয়োগে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্যের রিপোর্টটি দৈনিক লোকসমাজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। রিপোর্টে বাস্তব চিত্র তুলে ধরায় ভ’ক্তভোগীসহ এলাকাবাসী সংশ্লিষ্ট গণমাধ্যমের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। পক্ষান্তরে নিয়োগদাতা ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন মন্তব্য করা না হলেও সাংবাদিকদের বিরুদ্ধে তেলেবেগুনে জ্বলে উঠেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা.তন্ময় বিশ্বাস।

তিনি নিজেকে রক্ষা করতে সংশ্লিষ্ট সাংবাদিকদের ’’হলুদ সাংবাদিক’’ আখ্যা দিয়ে প্রকাশিত রিপোর্ট মিথ্যা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ষ্ট্যাটাস দিয়েছেন। ফলে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। েসংশ্লিষ্ট সূত্রে জানাযায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১১ জন সেবাকর্মী নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করেন।

এর মধ্যে ওয়ার্ডবয় তিনজন, ল্যাব এটেনডেন্ট একজন, ওটি বয় একজন, ইমারজেন্সি এটেনডেন্ট একজন, আয়া একজন, বাবুর্চি একজন, ষ্ট্রেচার বেয়ারার একজন, নিরাপত্ত প্রহরী একজন, ও পরিচ্ছন্নতা কর্মী একজন। এ সেবাকর্মী নিয়োগের কাজটি পান ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স অর্থ প্রাইভেট লিমিটেড। ১১ পদের বিপরীতে এলাকার প্রায় শতাধীক প্রার্থী আবেদন করেন। জানাযায়, ঠিকাদার প্রতিষ্ঠান অর্থ প্রাইভেট লিমিটেডের পরিচালক কাজল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস এবং পৌরশহরের মেসার্স ফিফো ডিজিটালের পরিচালক অসিত মল্লিক ঘনিষ্ট বন্ধু। অভিযোগ রয়েছে এ তিন বন্ধুর সমন্বয়ে গড়ে তোলা হয় নিয়োগ সিন্ডিকেট। ফলে এলাকার প্রার্থীদের চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই থেকে তিনলাখ করে অগ্রিম বাবদ নেওয়া হয়।

শেষ পর্যন্ত সর্বোচ্চ ঘুষদাতাদের মধ্যে ১১ জনকে চাকুরি দেওয়া হয়। অন্যদিকে চাকুরি বঞ্চিতদের মধ্যে বেশ কয়েকজনকে টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকীদের টাকা ফেরত দেওয়া নিয়ে তারা নয়ছয় করছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন নিয়োগে তার কোন হাত নেই। যা কিছু হয়েছে তা ঠিকাদার প্রতিষ্ঠান করেছেন। তার এই বক্তব্য গতকাল প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়। অপরদিকে অসিত মল্লিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক কাজল বিশ্বাসের বক্তব্য অনুরুপভাবে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়।

অথচ রিপোর্ট প্রকাশিত হবার পর সাংবাদিকদের বিরুদ্ধে তেলেবেগুনে জ্বলে উঠেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা.তন্ময় বিশ্বাস। তিনি সংশ্লিষ্ট সব সাংবাদিকদের হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ষ্ট্যাটাস দিয়েছেন। ফলে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্য করায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এরা হলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী হাশেম আলী, সন্দীপ ঘোষ, থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম,সাধারন সম্পাদক আবদুল হাই প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit