বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ডোমারে স্বেচ্ছাসেবক দল গোমনাতী ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোমনাতী ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোমনাতী ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করেন ডোমার উপজেলা কমিটির আহবায়ক ইমরানুল হক আনোয়ার ও রইছুল আলম।

জানাযায়, গত ২৮ আগস্ট ২০২৩ইং তারিখে উক্ত ইউনিয়নের কমিটি গঠন করা হয়। তবে উক্ত নব-গঠিত কমিটির সভাপতি রেজাউল আলম ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম এর বিরুদ্ধে নানাবিধ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের অভিযোগ পাওয়া যায় এবং তা প্রমানিত হওয়ায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বেচ্ছাসেবক দল গোমনাতী ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করেন ডোমার উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

ইতোমধ্যে একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের বেশ কয়েকটি শাখার সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। যাছাই বাছাই পূর্বক আগামীতে গোমনাতী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হবে বলে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার জানান।

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit