শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’ মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

চৌগাছায় ইউপি চেয়ারম্যান মিন্টুর  ১০ম শাহাদৎ বার্ষিকী পালিত

এম এ রহিম  চৌগাছা  (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৮ Time View
এম এ রহিম  চৌগাছা  (যশোর) : যশোরের চৌগাছায় সিংহঝুলি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর ১০ম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা ছাত্রলীগ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জিল্লুর রহমান মিন্টুর কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বিকেলে শোক র‌্যালি, স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)  বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে একটি র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে স্মরণ সভায় মিলিত হয়।
সভায় শহীদ জিল্লুর রহমান মিন্টুর ছোট ভাই এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এইচএম ফিরোজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের জেষ্ঠ সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ইটু, সাবেক সহ-সভাপতি তৌহিদুর রহমান, জেষ্ঠ যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন, মালেশিয়া যুবলীগের অন্যতম নেতা কামরুজ্জামান শিমুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌগাছা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল করিম, ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit