রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

ঢাবি’র ৫২ প্রতিবন্ধী শিক্ষার্থীর বৃত্তি লাভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় আজ ২৪ সেপ্টেম্বর (২০২৩) রবিবার বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, মানবিক, অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস বিনির্মাণে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। এই শিক্ষার্থীদের সমাজের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রায় ৫২টি কর্মসূচি বাস্তবায়ন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থীকে আজ যে অনুদান দেয়া হয়েছে, তা তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করবে এবং ভবিষ্যতে এ ধরনের অনুদান বৃদ্ধি করে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্মার্ট নাগরিকে পরিণত করার প্রয়াস অব্যাহত থাকবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

 

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit