রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

এলপিজির দাম বেশি নেয়া হচ্ছে, প্রয়োজনে ডিলারদের লাইলেন্স বাতিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : রোববার (২৪ সেপ্টেম্বর) হোটেল-রেস্তোরাঁয় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার শীর্ষক কর্মশালায় এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, যাদের ডিলারশিপ দেয়া হয়, সেখানে এজেন্ট, সাব-এজেন্ট হয়ে ভোক্তার কাছে পৌঁছাতে দাম বেড়ে যায়। এ সময় এলপিজির প্রসার দরকার বলেও উল্লেখ করেন নসরুল হামিদ। তিনি বলেন, অনেকেই গ্যাসের লাইনের জন্য আসেন, যেটির আপাতত প্রয়োজন নেই। এখন থেকেই এলপিজিকে সর্বাত্মকভাবে জনপ্রিয় করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, তিতাসের অধিকাংশ পাইপলাইন লিকেজ রয়েছে। পাইপলাইনগুলো ৫০ থেকে ৬০ বছর পুরনো। এক্ষেত্রে তিতাস একটি পরিকল্পনা নিয়েছে। তবে পাইপলাইন ঠিক করতে ৫ থেকে ৬ বছর লাগবে।

দেশের গ্যাস সম্পদ কিভাবে ব্যবহার করা হবে সেটির ব্যাপারে একটি সর্বজনীন নির্দেশনা দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য একটি পারমর্শক কমিটি গঠন করা হয়েছে।

নসরুল হামিদ বলেন, দেশে বছরে ১৪ লাখ টন এলপিজি ব্যবহার করা হচ্ছে। এটিকে নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। দোকান-হোটেলের সামনে যত্রতত্র সিলিন্ডার ফেলে রাখা হয়, সেটির নজরদারির মধ্যে আনতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে  আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি); যা একই দিন সন্ধ্যায় কার্যকর হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit