বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

টিউবওয়েলে পানি আনতে গেলে হঠাৎ বজ্রপাত,সেখানেই নিথর যুবক রাসেল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নে বজ্রপাতে রসুল মিয়া রসুল মিয়া রাসেল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই ইউনিয়নের বুমকা গ্রামের জব্দুল হকের ছেলে।

নিহতের পরিবার জানায়, সকালে নিজ ঘর হতে টিউবওয়েলে পানি আনুে যায় রসুল মিয়া রাসেল। এসময় হঠাৎ বজ্রপাত হলে সেখানে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের। পরে রাসেলের পরিবারের লোকজন তাকে টিউবওয়েলের পাশ থেকে ঘরে নিয়ে আসে। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে নিয়ে দেখালে তিনি রাসেলকে মৃত ঘোষনা করেন।

মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,, বজ্রপাতে রাসেলের মৃত্যুর সংবাদ পেয়ে তৎক্ষনাত তাদের বাড়ি যাই এবং তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। সেই সাথে নিহত রাসেলের আত্মার মাগফেরাত কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit