বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকের পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ট্রাক চাপায় প্রাণ হারানো সাংবাদিক ইউনুস আলীর পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা প্রদান করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সার্কিট হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা তুলে দেন । এসময় ইউনুস আলীর স্ত্রীকে টাকা তুলে দেন। এছাড়াও মন্ত্রী পরবর্তিতে নিহত সাংবাদিকের পরিবারকে আরও সহায়তার ঘোষণা দেন সমাজকল্যাণমন্ত্রী।এ সময় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ট সংবাদ জনগনের নিকট তুলে ধরে। তাদেরকে কেউ অবহেলা করবেন না।

 

তিনি আরো বলেন, সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টিতে আকর্ষণ করে। রোদ বৃষ্টি অপেক্ষা করে তারা তাদের দায়িত্ব পালন করে তাই যত কষ্টই হোক না কেন তাদের কাছে এসব কোন কিছুই না।মন্ত্রী আরো বলেন, শুধু এক লক্ষ টাকায় নয়, নিহত সাংবাদিকের দুই ছেলের সন্তান আছে তাদেরও খোঁজ খবর আমি রাখব। তাদের যেকোনো সমস্যায় আমার এখানে আসলে আমি তাদের পাশে দাঁড়াবো। আশা করছি, সন্তান দুটি মানুষের মত হলে এই কষ্ট আর থাকবে না।অর্থ বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সমাজকল্যাণমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান প্রমূখ।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর শনিবার জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে হাতীবান্ধা নিজ বাড়ি ফেরার পথে আদিতমারী পল্লী বিদ্যুৎ স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক ইউনিছ আলী।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit