শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সাভারে “আজকের দর্পণ” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে দৈনিক “আজকের দর্পণ” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এসময় আলোচনা সভা ও  কেক কাটার মধ্যে দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। শুক্রবার বিকালে সাভারের আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় পত্রিকাটির সাভার উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খাইরুলের উদ্যোগে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।  

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ সাইফুল ইসলাম। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক মুন্সী, ঢাকা জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী মোঃ ওমর-ফারুক, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী খাঁন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ আবুল হাসনাত, ধামসোনা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আয়নাল হক মাদবর, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ঈসমাইল হোসেন বকুল ভূঁইয়া, শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেন ও তুহিন চৌধুরী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার মোঃ অপু ওহাব, আশুলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি, মেহেদী হাসান মিঠু, দীপ্ত টেলিভিশনের সাভার উপজেলা প্রতিনিধি এমএ হালিম, আনন্দ টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি আব্দুস সাত্তার হোসেন, ঢাকা ভিশনের সম্পাদক ও প্রকাশক মোঃ ইফতেখার আলম জাহাঙ্গীর, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মোঃ মশিউর রহমান, ঢাকা পোস্টের সাভার উপজেলা প্রতিনিধ মহিদুল ইসলাম মাহি, বাংলা নিউজ ২৪ এর সাভার উপজেলা প্রতিনিধি সাগর ফরাজী, বিডি লাইভ ২৪ এর সাভার প্রতিনিধি মোঃ শাকিল শেখ, মোঃ মামুন মোল্লা সহ সাভার আশুলিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সংবাদ কর্মীরা। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit