বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু

নিকোলসকে ফিরিয়ে জুটি ভাঙলেন মোস্তাফিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

স্পোর্টস ডেস্ক : ১৬ রানে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর দলের হাল ধরেন উইল ইয়াং ও হেনরি নিকোলস।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বৃষ্টির বাগড়ায় পড়ে যায় নিউজিল্যান্ড। দুই ঘণ্টারও বেশি সময় ধরে খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য ৮ ওভার কমে যায়। খেলা হবে ৪২ ওভারে।

বৃষ্টির পর খেলা শুরু হতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান পরপর দুই ওভারে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নেন। 

তার শিকার হওয়ার আগে ২০ বলে এক বাউন্ডারিতে ৯ রান করার সুযোগ পান ফিন অ্যালান। এক রানে ফেরেন চ্যাড বোস। তার বিদায়ে ১৬ রানে দুই উইকেট হারায় কিউইরা। 

দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাওয়া দলের হাল ধরেন ওপেনার উইল ইয়াং ও হেনরি নিকোলস। তৃতীয় উইকেটে তারা ১১৭ বলে ৭৯ রানের জুটি গড়েন।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit