বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জালিয়াতির অভিযোগে ইরানে এই প্রথম সংসদ সদস্যের কারাদণ্ড শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

দল থেকে যে পালিয়ে যাচ্ছে তা নিয়ে কিছু বলুন: বিএনপিকে তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তাদের নেতাদের অন্য দলে চলে যাওয়া ঠেকাতে পারবে না। তিনি এ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রত্যাশা করেছেন। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে চিত্র নির্মাতা সালাহউদ্দিন জাকীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কদিন পর পর নানা ধরনের কর্মসূচি দেয়। কর্মসূচির মধ্যে কোনো নতুনত্ব নেই। কয়দিন হাঁটা কর্মসূচি, কয়দিন বসা কর্মসূচি। কয়দিন গণমিছিল কর্মসূচি—এগুলো গতানুগতিক। তিনি আরও বলেন, বিএনপিকে অনুরোধ জানাবো, তাদের দল থেকে যে পালিয়ে যাচ্ছে সেটি নিয়ে একটু কিছু বলার জন্য। তাদের এই পালিয়ে যাওয়া ঠেকানোর জন্য তারা এখন রোডমার্চ, তারপর আরও হয়তো অন্য কোনো কর্মসূচি দেবে। এগুলো করেও বিএনপি থেকে পালিয়ে যাওয়া, বিএনপি থেকে নেতাদের সরে যাওয়া এবং অন্য দলে যোগ দেওয়া কিংবা নতুন প্ল্যাটফর্ম করা তারা ঠেকাতে পারবে না।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit