রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ ভারতকে নাস্তানাবুদ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড আজকের স্বর্ণের দাম ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস

ঢাবিতে  ক্ষুদে গবেষক সম্মেলন অনুষ্ঠিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান চিন্তার চাষ-এর উদ্যোগে আজ ২১ সেপ্টেম্বর (২০২৩) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘৮ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন।

চিন্তার চাষ-এর চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো-এর পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলনের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এরকম আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্কুল পর্যায় থেকেই গবেষণার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়। স্কুল জীবন থেকে শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করলে জ্ঞান নির্ভর অর্থনীতি, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনসহ বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সম্মেলনে অংশগ্রহণকারী ক্ষুদে গবেষকরা উদার ও মানবিক মূল্যবোধ ধারণ করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন। দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন স্কুলের ৭ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীরা গবেষণা পত্র, ধারণা পত্র ও পোস্টার উপস্থাপন করে।

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit