বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

‘আমাদের সবার লক্ষ্য ম্যাচ জেতা’

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আসন্ন এ সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ শুরুর ঠিক আগের দিন বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য নিয়ে কথা বলেন তারকা ওপেনার লিটন কুমার দাস। 

এ সিরিজে সাকিব আল হাসান ছুটিতে থাকায় নেতৃত্ব দেবেন লিটন। তিনি বলেন, ‘আমাদের মাইন্ড গেম খেলতে হবে। দেখি কতটুকু সফল হওয়া যায়। আমরা গত দুই দিন অনুশীলন করতে পারিনি। অনুশীলন ছাড়াই হয়তো মূল ম্যাচ খেলতে হতে পারে। মানসিকভাকে ঠিক থাকতে হবে।’এর আগে ২০১০ ও ২০১৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ড দলকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এবারের সিরিজ জয়ে আশাবাদী বাংলাদেশ। 

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে প্রথমে ম্যাচ জেতা। এরপর সিরিজের চিন্তা করা যাবে। ওদেরও বাংলাদেশের মতো একই লক্ষ্য থাকবে। আপনি ১০০ করলেন, পাঁচ উইকেট পেলেন, দিন শেষে ম্যাচ না জিতলে ওই মূল্য থাকে না।’ অন্তর্বতীকালীন এই অধিনায়ক আরও বলেন, ‘অবশ্যই সব খেলোয়াড় চাইবে পারফর্ম করতে। আবার আপনি একদিনে সবাইকে পারফর্ম করাতেও পারবেন না। হয়তো এক-দুজন পারফর্ম করবে, এটাই ক্রিকেট, এটাই হবে, এটাই হয়ে আসছে। সবার চেষ্টা থাকবে পারফর্ম করা। যেদিন যার ভাগ্য ভালো থাকবে পারফর্ম করবে। তবে সবার লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit