শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

নচিকেতার সুরে সামিনা চৌধুরীর গান ‘আমি ভালো নেই’

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরীর কণ্ঠে ‘একটুখানি কষ্ট দিতেও’ শিরোনামের গানটি প্রশংসিত হয়েছে। গত বছর পহেলা বৈশাখে জুলফিকার রাসেল, নচিকেতা চক্রবর্তী, সামিনা চৌধুরী ও রিদওয়ান নবী পঞ্চমের প্রথম গান প্রকাশ হয় জুটি মিউজিকের ব্যানারে। 

সামিনা চৌধুরী বলেন, গান তো অনেক গাই; কিন্তু মনের মতো কথা-সুর এবং সেটির প্রেজেন্টেশন সহসা মেলে না। এক্ষেত্রে আমি ব্যতিক্রম পেয়েছি গীতিকবি জুলফিকার রাসেলকে। সে মানুষের মনের কথাগুলো এমন সুন্দর করে গানের ছন্দে লিখে ফেলে, যা গাইতে গেলে মনটা ভালো হয়ে যায়।

সামিনা বলেন, সঙ্গে নচিকেতার মিষ্টি সুর আর পঞ্চমের সংগীতায়োজন। দারুণ একটা গান হয়েছে। আমার খুবই পছন্দের একটি গান। নচিকেতা চক্রবর্তী বলেন, সামিনা চৌধুরী গুণী একজন শিল্পী। ওনার জন্য এটা আমার দ্বিতীয় সুর। চমৎকার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার দরকার নেই। আশা করছি আমাদের নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে।

গীতিকবি জুলফিকার রাসেল বলেন, সুমা (সামিনা চৌধুরী) আপা আমার পছন্দের একজন শিল্পী। তার সঙ্গে অনেক গান করেছি। সামনেও করার ইচ্ছা আছে। নচি দাও আমার অসম্ভব পছন্দের একজন শিল্পী। দুজনকে এক করে এটা আমাদের দ্বিতীয় গান। প্রথমটির মতো এই গানটিও অনেক মনোযোগ দিয়ে নচি দা সুর করেছেন আর সুমা আপা গাইলেন, এটাই বড় আনন্দ। এবার শ্রোতারা বলবেন কেমন হলো গানটি।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit