শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

 নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির খাজাপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খাজাপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় আন্দোলকারীদের পক্ষে বক্তব্য রাখেন নব গঠিত ম্যানেজিং কমিটির সদস্য আবু তালেব। তিনি বলেন, এলাকাবাসীকে পাশ কাটিয়ে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম মনগড়া এডহক কমিটি গঠন করেন। নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। মনগড়া এডহক কমিটি বাতিল করতে হবে। এ সময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ পলাশ, মোঃ আনিছুর রহমান, মোঃ আবু সায়েম, শামীম হাসনাত। এ ব্যাপারে খাজাপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, ১৭/০৯/২০২৩ইং তারিখে এডহক ম্যানেজিং কমিটি গঠন করা হয়। সেই কমিটি গঠন করার পর এলাকার লোকজন এই কমিটি বাতিল করার জন্য ষড়যন্ত্র করছে। জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু জানান, আমি এই এডহক কমিটির সভাপতি হয়েছি।

 

বিদ্যালয়টির অবস্থা দেখে শিক্ষা ব্যবস্থাকে অগ্রসর করার লক্ষ্যে এবং বিদ্যালয়টিকে আরও উন্নত করতে আমি এই কমিটিতে সভাপতি হয়েছি। কেউ যদি আমাকে না চায় এতে আমার বলার কিছু নেই। বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে এই কমিটি বাতিল করতে হবে। তা নাহলে আন্দোলন অব্যাহত থাকবে। খবর পেয়ে ফুলবাড়ী উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল কামাহ্ তমাল ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এবং কমিটি বাতিলের রেজুলেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম ও একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম। দুপুর ১ টায় আন্দোলনকারীদের সামনে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ঘোষণা দেন, মনগড়া এই কমিটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। কাগজপত্র ঠিকঠাক করে শিক্ষাবোর্ডে পাঠানোর প্রস্তুতি চলছে। আপনারা কোন অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। এরপর আন্দোলনকারী এলাকাবাসী শান্ত হন। পরিস্থিতি শান্ত করার লক্ষে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এবং এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা আলহাজ্ব নবীউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় এলাকার স্থানীয় প্রায় ১ হাজার জনসাধারণ আন্দোলনে উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit