সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

দেশে রেমিট্যান্স পাঠানো আরও সহজ হলো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : দ্রুত ও কম সময়ে প্রবাসীরা যাতে তাদের উপার্জিত অর্থ দেশে পাঠাতে পারেন, সেজন্য রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত সার্ভিস প্রোভাইডারদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, পিএসপিগুলো বিদেশে যেসব সংস্থার সঙ্গে সমঝোতা বা চুক্তি করে রেমিট্যান্স সংগ্রহের উদ্যোগ নিয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত তথ্য ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। 

এর আগে কেন্দ্রীয় ব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহের অনুমতি দিয়েছে। একই সঙ্গে তারা বিদেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করে দেশে গ্রাহকের যে কোনো ব্যাংক বা মোবাইল সেবাদাতার হিসাবে স্থানান্তর করতে পারবে।

সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ কমে যাচ্ছে। অথচ দেশ থেকে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা বেড়েছে। এ অবস্থায় রেমিট্যান্স বাড়ার কথা। কিন্তু না বেড়ে বরং কমে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স আসার কারণে ব্যাংকিং চ্যানেলে কমে যাচ্ছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য বহুমুখী পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসাবেই দেশে পিএসপিগুলোকে রেমিট্যান্স সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। 

সার্কুলারে বলা হয়, দেশি পিএসপিগুলো বিদেশ থেকে বিদেশি অনলাইন সেবাদাতা সংস্থা বা অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবাদাতা সংস্থাগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে রেমিট্যান্স সংগ্রহ করে তা সংশ্লিষ্ট ব্যাংকের নস্ট্রো অ্যাকাউন্টে (দেশি ব্যাংকের বিদেশি ব্যাংকে হিসাব) জমা দিতে পারবে। ওইসব অর্থ দেশি পিএসপি দেশে সংশ্লিষ্ট উপকারভোগীদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে স্থানান্তর করতে পারবে। এভাবে বিদেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করে দ্রুত তা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। 

এতে আরও বলা হয়, পিএসপিগুলো রেমিট্যান্সের মাধ্যমে প্রাপ্ত অর্থ থেকে দেশের ভেতরে যে কোনো ধরনের লেনদেন করতে পারবে। একই সঙ্গে বিদেশি সেবাদাতার প্রাপ্ত কমিশন বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে পারবে। সূত্র জানায়, মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিদেশে তাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহ করতে পারছে। পিএসপিগুলো বিদেশে তাদের পক্ষে এজেন্ট নিয়োগ করে প্রবাসীদের কাছে গিয়ে বা কোনো অ্যাপ বা স্কিমের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহ করতে পারবে। ফলে প্রবাসীদের কাছে ব্যাংকিং সুবিধা বাড়বে। বর্তমানে তাদের কাছে ব্যাংকিং সুবিধা যথেষ্ট নয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit