সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥

আশুলিয়ায় ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় ৬ শতাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার দিয়াখালি, গোমাইল ও উত্তর গোমাইল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ বার্নার ও গ্যাংস সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও ফিটিংস জব্দ করা হয়।
আশুলিয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (বিপণন) আবু সাদাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এসময় প্রায় ৬০ জন শ্রমিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অংশগ্রহণ করেন। আশুলিয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (বিপণন) আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দেড় কিলোমিটার পাইপ ও  ৬ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। খুলে নেওয়া হয়েছে অবৈধ রাইজার ও নিম্নমানের বিভিন্ন ফিটিংস। 
অভিযানকালে উপস্থিত ছিলেন, সাভার তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, আশুলিয়া জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভারের উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নানসহ আরও অনেকে। এসময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit