মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান সাবেক ভিসি আতিয়ারের সময়ে নিয়োগ-উন্নয়ন প্রকল্পে পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাবিপ্রবি ছাত্রদলের মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন। ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে ফিরল মাছের কারবার, বড় মাছের অপেক্ষায় জেলে-ব্যবসায়ীরা ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে,নতুন ভবন পেলো স্বরণীকা উচ্চ বিদ্যালয়ে জমি নিয়ে বিরোধের জেরে দেড় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

গ্রামের কিশোরী বুচি সুপারস্টার জায়েদ খানের ভীষণ ভক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : গ্রামের কিশোরী বুচি। সুপারস্টার জায়েদ খানের ভীষণ ভক্ত। বুচির স্বপ্ন নায়িকা হবে। প্রতি সপ্তাহে হলে গিয়ে একটা করে সিনেমা দেখা চাই-ই তার। ঘরে আয়নার সামনে শাকিব খান, জায়েদ খান, বাপ্পীসহ প্রিয় নায়কদের ছবি সাঁটিয়ে রেখেছে সে।

পূজা চেরি বলেন, এটি তো সিনেমার গল্প। বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এই ছবিতে বুচিও এমনই একটি চরিত্র।

পূজা চেরি বলেন, একদিন এভাবেই বুচিও শহরে এসে সিনেমার আবেদনময়ী নায়িকা হয়ে ওঠে। বুচি থেকে মাধুরী হয়ে ওঠে সে। এ সিনেমার গল্পের একাংশে সিনেমার হিরো হিসেবেই জায়েদ খানকে দেখানো হয়। এটি ছবির একটি অতিথি চরিত্র। এ বিষয়ে জায়েদ খান বলেন, এটি একটি সম্মানের চরিত্র। বড় বাজেটের একটি সিনেমায় বিশেষ অতিথি চরিত্র করা ছোট কিছু নয়। এর গল্পের মধ্যে সিনেমার একজন সুপারস্টার হিসেবে দেখানো হয়েছে আমাকে। 

ঢাকার অদূরে আমিনবাজার এলাকায় রোববার থেকে সিনেমার এই অংশের শুটিং শুরু হয়েছে। জায়েদ খান জানান, আগামীকাল পর্যন্ত তার অংশের শুটিং হবে। ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এ সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit