বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

‘ফেসবুকে লিখতে আমার ভালো লাগে না’, অপু বিশ্বাসের আবেগী পোস্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : তিন বছর আগে আজকের এই দিনেই মাকে হারিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান শেফালি বিশ্বাস। মায়ের তৃতীয় প্রয়াণ দিবসে তার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অপু। সেপ্টেম্বর মাসেই ছেলের মা হন তিনি। আবার এই মাসেই নিজের মাকে হারিয়েছেন। যার কারণে সেপ্টেম্বর মাস এলেই অনেক কিছু মনে পড়ে অপুর। 

সেপ্টেম্বর মাসের মিশ্র অনুভূতি জানিয়ে ফেসবুকে অপু বিশ্বাস লিখেছেন- ‘দেখতে দেখতে তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা। জানি না আরও কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে। অনেক কিছুই জানো না তুমি, বিশ্বাস করো ভালো লাগে না, তবে তুমি যে অনেক কিছু জানো না, তোমার বিশ্বাস নিয়ে ওপারে আছো, তা নিয়ে অনেক খুশি আমি। ’

সেপ্টেম্বর অপুর কাছে আনন্দের ছিল জানিয়ে তিনি লেখেন- জানো মা একদিন এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক আনন্দের ছিল। কারণ এই মাসে আমি মা হয়েছি। আবার এই মাসে আমার মাকে হারিয়েছি। আবার এই মাসটা আমার এবং তোমার প্রাণের জয়ের অনেক কিছু…? সেপ্টেম্বর মাসটা আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করি!

ফেসবুকে লিখতে ভালো না জানিয়ে এই চিত্রনায়িকা লেখেন- আমি জানি এগুলো কিছুই তুমি দেখছো না মা। ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগে না। তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সব মায়েদের সঙ্গে শেয়ার করলাম। ওপারে ভালো থেকো, আমাকে এবং জয়কে অনেক আশীর্বাদ করো।

গেল ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা। এছাড়া খুব শিগগিরই মুক্তির অপেক্ষায় আছে ‘ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি’ নামের নতুন একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit