শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধে ১ জনকে কুপিয়ে খুন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দ্বীন ইসলাম পাটুয়ারপাড় এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।

 পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তার দুঃসম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। এই জের ধরে সোমবার সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে প্রথমে দ্বীন ইসলাম ও তার ভাই নজরুল এবং ইসমাইল আনোয়ার হাসেনের উপর হামলা করেন। পরে আনোয়ারের লোকজনও পাল্টা হামলা চালালে দ্বীন ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আনোয়ার হোসেনও ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়। পরে আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, “পূর্ব বিরোধ নিয়ে দ্বীন ইসলাম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে”।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit