মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ছাইকোলা ইউনিয়নে এ্যাড. শাহ আলমের গণসংযোগ ও মতবিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ Time View

আর কে আকাশ, বাংলার মুখ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে জনসমর্থন আদায়ে গণসংযোগে মাঠে নেমেছেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ও সিনিয়র আইনজীবী এ্যাড. মো. শাহ আলম।

নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে ভোটযুদ্ধে নামতে তিনি চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজার, বৌবাজার, বোয়াইলমারি বাজার, ধানকুনিয়া বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি নৌকা ও জননেত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিয়ে আগামী দিনে দল কর্তৃক মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।


তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগ সরকারের প্রয়োজন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছেন। অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। মতবিনিময় ও গণসংযোগকালে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে থাকা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে এ্যাড. শাহ আলমের পক্ষে দোয়া প্রার্থনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit