রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ঢাবি উপাচার্যের সঙ্গে আবাসিক শিক্ষকদের মতবিনিময়,শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ে প্রণীত নীতিমালা অনুযায়ী হলের সার্বিক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করে বলেছেন, “আবাসিক হলে নিয়মিত মতবিনিময় সভার আয়োজন, রুম ভিজিট ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের জীবন-মান উন্নয়নে আবাসিক শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে”। 

আজ ১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভার তিনি একথা বলেন। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। সভায় আবাসিক হলসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং হল প্রশাসনের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করা হয়।

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit