সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

সেনাবাহিনী দেশের ভাবমূর্তি উজ্জলের লক্ষ্যেই জাতিসংঘে সুনামের সাথে দায়িত্ব পালন করছে-সেনা প্রধান 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশের ৫ম কোর পুনর্মিলনী ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাসহ সেই সাথে দেশের কল্যাণমুখী সব কাজ করছে। 
রোববার সকালে কোর অব মিলিটারি পুলিশের ৫ম কোর পুনর্মিলনী ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুলে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি টেনিং এন্ড ডকট্রিন কমান্ড এবং জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া। 
এ সময় একাডেমিক ভবনের কনফারেন্স রুমে সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারি পুলিশের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের এই কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান পরবর্তীতে মতবিনিময় করেন। 
তিনি কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন। সেনাবাহিনীর আধুনিকায়ণের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেনাবাহিনী প্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে কোর অব মিলিটারি পুলিশের সকল সদস্যের প্রতি আহ্বান জানানসহ এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টিসহ এবং কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুর্নব্যক্ত করেন।
উক্ত সম্মেলনে গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এসবিপি, এনডিসি, পিএসসি, এমফিল, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), পিএসওগণ, মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি, সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি, পরিচালক পিএস পরিদপ্তর, পরিচালক এডহক মিলিটারি পুলিশ পরিদপ্তর এবং কমান্ড্যান্ট, সিএমপি সেন্টার এন্ড স্কুলসহ কোরের সকল ইউনিট অধিনায়কগণ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit