সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭ ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা? জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন

‘হাসি রঙ ও উৎসবের কেবল তো শুরু’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪১ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘদিনের প্রেমের পর শুক্রবার বিয়ে করেছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ।

শনিবার এই দম্পতি তাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে আরও দুটি ছবি প্রকাশ করেছেন। রঙিন পোশাক, চোখে চশমায় আয়মান লিখেছেন, এই হাসি, রঙ, উৎসবের কেবল তো শুরু! অন্যদিকে মুনজেরিন লিখেছেন, ‘তুমি আমার প্রয়োজনীয় সব রঙ’।

এই দুই তারকার ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। দুজনকে বেশ মানিয়েছে বলেও মন্তব্য করতে দেখা গেছে সবাইকে। একই সঙ্গে আয়মান-মুনজেরিনের দাম্পত্য জীবনের মঙ্গল কামনা করেছেন শুভাকাঙ্ক্ষিরা।

যদিও বিয়ের খবর শুরু থেকেই অনেকটা গোপন রাখতে চেয়েছিলেন এই তারকা জুটি। কয়েক দিন আগেই তাদের বিয়ের একটি কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও আয়মান-মুনজেরিন নিশ্চুপই ছিলেন পুরো সময়জুড়ে।

তবে শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সেই খবর শেয়ার করে নিয়েছেন এই নবদম্পতি। এর পর থেকেই নানা শুভেচ্ছাবার্তায় ভাসছেন দুজনে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit