শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

পাইকারিতে সর্বনিম্ন পর্যায়ে ভোজ্যতেলের দাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের খাতুনগঞ্জে সরেজমিনে দেখা গেছে, প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হচ্ছে ১১৯ টাকায় এবং সয়াবিন তেল ১৫০ টাকায়। অবশ্য বৃহস্পতিবারও (১৪ সেপ্টেম্বর) প্রতি লিটারে ৫ টাকা বাড়তি দরে বিক্রি হয়েছে। মূলত বাজারে ক্রেতা সংকটের কারণে তেলের দাম কমাতে বাধ্য হয়েছেন খুচরা ব্যবসায়ীরা।

আন্তর্জাতিক বাজারে প্রতিদিনেই কমছে ভোজ্যতেলের বুকিং রেট। কয়েকদিনের ব্যবধানে অন্তত ৭০ ডলার কমে প্রতি টন সয়াবিন ১ হাজার ৩০ মার্কিন ডলার এবং পাম অয়েল ৮৯০ ডলারে বিক্রি হচ্ছে। এরই প্রভাব দেশের বাজারে পড়ছে উল্লেখ করে চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স সবুজ কমার্শিয়ালের মালিক শাহেদ উল আলম বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে। তাই স্বাভাবিকভাবে দেশের বাজারেও দাম কমছে।

 

বছরে বাংলাদেশে প্রায় ২৩ লাখ মেট্রিক টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। ছবি: সময় সংবাদ

 

খুচরা বাজারে ক্রেতা সংকট এবং দাম কমার প্রভাবে বড় ধরনের ধ্বস নেমেছে ভোজ্যতেলের পাইকারি পর্যায়েও। এ প্রসঙ্গে চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স আর এম এন্টারপ্রাইজের মালিক আলমগীর পারভেজ বলেন, সরকার প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৬৯ টাকা এবং পাম তেলের ১২৪ টাকা নির্ধারিত করে দিয়েছে। তারপরেও কিন্তু আমরা আমাদের স্থানীয় বাজারে পণ্যের ক্রেতা পাচ্ছি না। প্রসঙ্গত, বছরে বাংলাদেশে প্রায় ২৩ লাখ মেট্রিক টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। যা দেশের ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান আমদানির পর পরিশোধনের মাধ্যমে বাজারজাত করছে।

বাংলাদেশের ভোজ্যতেলের বাজার প্রায় পুরোটাই আমদানিনির্ভর। তাই বিদেশি বুকিং রেটের ওপর নির্ভর করে দেশের বাজারে এই তেলের দর উঠানামা। তবে এখন যেহেতু আন্তর্জাতিক বাজারে সব ধরনের ভোজ্যতেলের বুকিং রেট কম রয়েছে, তাই তার প্রভাব পড়েছে দেশের বাজারে। ফলে কমছে ভোজ্যতেলের দাম। একই সঙ্গে ভোক্তা পর্যায়ে তেলের চাহিদা কমে যাওয়ায় তেলের বাজার এখন নিম্নমুখী বলে জানিয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভোজ্যতেলের দাম কমানোর ঘোষণা দেয়।

এতে বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য কমায় দেশের বাজারে ভোজ্যতেলের দাম কমানো হয়েছে। ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮২৫ টাকা করা হয়েছে। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা করা হয়েছে। নতুন এ দাম রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে জানানো হয়। তারও আগে একইদিনে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোজ্যতেলের দাম কমানোর ঘোষণা দেন। মন্ত্রী বলেছিলেন, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৪ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে খোলা সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাম তেলের দাম ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit