বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার

সামুদ্রিক খাবারও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

লাইফ ষ্টাইল ডস্ক : ইদানিং সি-ফুড বা সামুদ্রিক খাবারের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। নিঃসন্দেহে এসব খাবার স্বাস্থ্যের জন্য উপকারী। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই সামুদ্রিক খবার খাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে-

যাদের রক্তে পিউরিন বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি কিংবা যারা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছেন, তারা সামুদ্রিক খাবার এড়িয়ে চলবেন।

সামুদ্রিক মাছ কিংবা খাবারে প্রোটিন ও মিনারেলের পরিমাণ অনেক বেশি। যাদের কিডনির সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না।

সামুদ্রিক খাবার বা শুকনো সামুদ্রিক মাছে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। উচ্চ রক্তচাপ বা হৃদরোগের রোগীদের অল্প পরিমাণে খেতে হবে।

শ্রিম্প, ওয়েস্টার, স্কালোপস, স্কুইড ইত্যাদি সামুদ্রিক খাবার খেলে অনেকের অ্যালার্জি দেখা দেয়। অনেক সময় তাৎক্ষণিক শ্বাসকষ্ট শুরু হতে পারে। তাই যাদের অ্যালার্জির সমস্যা আছে, তারা আগে থেকেই না জেনে নতুন কোনো সামুদ্রিক খাবার খাবেন না।

বিশেষভাবে মনে রাখতে হবে, কাঁচা বা অর্ধসিদ্ধ করে সামুদ্রিক খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যেকোনো সামুদ্রিক খাবার অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

লেখক : ক্লিনিক্যাল ফিজিশিয়ান, ওয়াল্টার্স রোড মেডিক্যাল সেন্টার, অস্ট্রেলিয়া

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit