শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

কোটি টাকা ব্যায়ে ডাকবাংলোর নতুন ভবন নির্মাণ হলেও এখনও হয়নি রাস্তা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে কোটি টাকা ব্যায়ে ডাকবাংলোর নাতুন ভবন নির্মাণ করা হলেও ৯ বছরেও নির্মাণ হয়নি রাস্তা। জেলা পরিষদের ডাকবাংলো থাকলেও যাতায়াতের কোন রাস্তা নেই। ১৯৭৯ সালে ফুলবাড়ীতে ডাকবাংলোটি স্থাপন হলেও গত দুই যুগেও ডাকবাংলোতে যাতায়াতের কোন রাস্তা নেই। দিনাজপুর জেলা পরিষদ থেকে গত ৯ বছর আগে নতুন ভবন ও গেট নির্মাণ হলেও সরকারি ও বেসরকারি কর্মকর্তা কাজ কর্মে সেখানে রাত্রী যাপন করতে আসলে রাস্তা না থাকায় সেখানে রাত্রী যাপন করতে পারেনা।

সরকারি কলেজের পশ্চিম দিকের রাস্তাটির সঙ্গে থাকা গেটটি প্রায় সময় বন্ধ থাকে। ফলে সেখানে কেউ যাতায়াত করতে পারে না। ডাকবাংলোর পশ্চিম দিকের নির্মাণকৃত নতুন গেটটি এখন প্রধান গেট কিন্তু সামনে পুকুর থাকায় রাস্তাটি এখন পর্যন্ত নির্মাণ করার কোন উদ্দ্যোগ নেই দিনাজপুর জেলা পরিষদের। দীর্ঘদিন ধরে সেখানে একমাত্র দেখভাল করছেন নাইটগার্ড। বর্তমান সেখান থেকে জেলা পরিষদের কোন আয় আসছে না। পূর্বদিকে পুকুরের ধার সংলগ্ন রাস্তাটি নির্মান করা অতিজরুরী হয়ে পড়েছে। বর্তমান রাস্তাটি কবে নির্মাণ হবে এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। সরকার এখান থেকে বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।

জেলা পরিষদের ফুলবাড়ী ডাকবাংলোটির রাস্তা নির্মাণের বিষয়ে সাবেক প্রাথমিক গণ শিক্ষা মন্ত্রী ও বর্তমান প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এর সাথে কথা বললে তিনি সাংবাদিকদের কে জানান, জেলা পরিষদকে বলা হয়েছে তারা টেন্ডার এর মাধ্যমে রাস্তাটি নির্মান করবেন। বলার পরেও অদ্যবদি আজ পর্যন্ত রাস্তান নির্মাণের কোন উদ্দোগ্য নেওয়া হয়নি।এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবুর সাথে কথা বললে তিনি জানান, মন্ত্রনালয়ে ফাইল পাঠানো হয়েছে ফাইলটি অনুমোদন হয়ে এলে টেন্ডার আহব্বান করা হবে। বর্তমান স্থানীয় বিভিন্ন মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক জরুরী ভিত্তিতে জেলা পরিষদের ডাকবাংলোতে যাওয়ার রাস্তাটি নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসুহস্তক্ষেপ কামনা করেছেন। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি নেই।

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit