সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥

ঢাকা-১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। শুক্রবার দুপুরে আশুলিয়া প্রেসক্লাব চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সব সময় তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছি। জীবনের এই দীর্ঘ সময় অতিক্রম করে আগামী সংসদ নির্বাচনে এই আসনে আমার দলের থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ কন্যা শেখ হাসিনার কাছে নমিনেশন চাইবো। আমার চাওয়া থাকবে এলাকার তৃণমূলে যাহারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছে দল তাদের মূল্যয়ন করবে। মাননীয় নেত্রীর নিকট আমার এটাই প্রতাশ্যা। তিনি আরোও বলেন, আমার নেত্রী মানবতার মা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবেন আমি সেটি সাদরে গ্রহণ করবো। নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। পরিশেষে সবার নিকট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের কথা সবার নিকট প্রচার করেন।
আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সভাপতিত্বে ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ সুমন ভূইঁয়ার সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন আশুলিয়ার বীর মুক্তিযোদ্ধারা, আশুলিয়া থানার সকল ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক সহ এলাকার শ্রমিক প্রতিনিধি ও আ.লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের প্রতিনিধি মোজাফ্ফর হোসেন জয়, সাধারণ সম্পাদক মোঃ জহীরুল ইসলাম লিটন, সহসভাপতি মেহেদী হাসান মিঠু পহলান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি মাহ্ফুজুর রহমান নিপু, চ্যানেল ২৪ এর প্রতিনিধি অপু ওহাব, এটিএন নিউজের প্রতিনিধি জাহিদ হাসান শাকিল, প্রথম আলোর প্রতিনিধি শামছুজ্জামান সহ অন্যান্য ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit