শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

দোনেৎস্কের আরেকটি গ্রাম পুনর্দখল করল ইউক্রেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, আংশিক দখলকৃত দোনেৎস্কের আন্দ্রিভকা গ্রাম পুনর্দখল করেছেন তাদের সেনারা। এ ছাড়া রুশ বাহিনীর ছোড়া ১৭টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছেন তিনি।

‘অভিযানের সময় তারা সফলতা পেয়েছে এবং আন্দ্রিভকা পুনর্দখল করেছে। এ সময় শত্রুদের (রুশ বাহিনীর) যুদ্ধাস্ত্র এবং মানবশক্তির অনেক ক্ষতি সাধন করেছে।’আন্দ্রিভকা গ্রামটি বিধ্বস্ত ও বিপর্যস্ত বাখমুতের দক্ষিণ দিকে অবস্থিত। ফেসবুকে ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় ২৫ বার লড়াই হয়েছে। শত্রুরা দুটি ক্ষেপণাস্ত্র এবং ৫৯ বার বিমান হামলা চালিয়েছে। 

এ ছাড়া আমাদের সেনা ও বেসামরিকদের ওপর ৫৬ বার গোলাবর্ষণ করেছে। এ ছাড়া গতকাল হামলাকারীরা ইউক্রেনে ২২টি শহীদ-১৩৬/১৩১ আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। যার মধ্যে ১৭টি ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।’

এদিকে চলতি বছরের জুনে দখলকৃত স্থানগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পালটা আক্রমণ চালানো শুরু করে ইউক্রেন। এই অভিযানের শুরুর দিকে প্রত্যাশা অনুযায়ী সফলতা না পেলেও কয়েক দিন আগে রুশ বাহিনীর শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার প্রথম ধাপ ভেদ করার দাবি করেন কিয়েভের সেনারা।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit