বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

প্রস্তুতি ম্যাচে রিয়াদ করলেন ৩৯ বলে ২৬

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৫ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি ম্যাচ। ছায়া দল বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান গেমসের সম্ভাব্য দলের মধ্যকার এই ম্যাচে শুরুতে করতে নেমে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তরুণ ব্যাটার জাকির হাসান ও শাহাদাত হোসেন দিপু। তাদের ব্যাটে ভর করে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ৬ উইকেট হারিয়ে ২৭৩ রান করে এশিয়ান গেমস স্কোয়াড। মুমিনুল হকের ৭৬ বলে ৭৬ ও নুরুল হাসান সোহানের ৪৫ বলে ৬৫ রানে ভর পর বাংলাদেশ টাইগাররা ১৬ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয়।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন ওপেনার জাকির হাসান। শাহাদাত হোসেন দিপুও করেছেন ৮৪ রান। টাইগার্সের হয়ে বল হাতে ৯ ওভারে ৫৭ রান খরচ করে ৪ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ।

রান তাড়ায় নেমে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক ও সৌম্য সরকার ভালো শুরু পেলেও উইকেটে থিতু হয়েও আউট হয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চার নম্বরে খেলতে নেমে ২ চারে ৩৯ বলে ২৬ করে আউট হয়েছেন।

তামিম ইকবাল খেলবেন শোনা গেলেও খেলেননি।

সংক্ষিপ্ত স্কোর
এশিয়ান গেমস স্কোয়াড: ৪৬ ওভারে ২৭২/৬ (জাকির ৮৪, শাহাদত দিপু ৮৪, খালেদ আহমেদ ৪/৫৭)
বাংলাদেশ টাইগার্স: ৪৩.২ ওভারে ২৭৪/৬ (মুমিনুল ৭৬, সোহান ৬৯, সৌম্য ৪০, শুক্কুর ৩৯*)।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit