বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

মানসিক চাপ ও বিষণ্নতা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে– ঢাবি উপাচার্য

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, মানসিক চাপ ও বিষণ্নতা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। 

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আজ ১৪ সেপ্টেম্বর (২০২৩ ) বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। সেমিনারের প্রতিপাদ্য ছিলো ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করি: আত্মহনন থেকে দূরে থাকি’।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী’র সভাপতিত্বে সেমিনারে অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. শাহীন ইসলাম এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার। স্বাগত বক্তব্য দেন ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আর্থিক সংকটসহ সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। মানসিক চাপ ও বিষণ্নতা দূর করতে একে অপরের পাশে দাঁড়াতে হবে। সমাজের অবহেলিত, বঞ্চিত ও হতাশাগ্রস্ত মানুষকে সমাজ ও কর্মের মধ্যে সম্পৃক্ত করতে হবে। মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করার উপর তিনি গুরুত্বারোপ করেন। মানসিক সুরক্ষা প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে বলে উপাচার্য উল্লেখ করেন।

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit