বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

পাকিস্তানে সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে অবাধ, সুষ্ঠু ও সময়মতো নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ আহ্বান জানিয়েছেন। এক সাংবাদিক ম্যাথিউ মিলারকে জিজ্ঞেস করেন, পাকিস্তানের জাতীয় নির্বাচন আগামী ৬ নভেম্বর আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে নির্বাচন কমিশনের দাবি, এত কম সময়ের ব্যবধানে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। পাকিস্তানে আরো একটি সাংবিধানিক সংকট তৈরির উপক্রম হয়েছে। এ বিষয়ে আপনার মতামত কী? 

ম্যাথিউ মিলার জবাবে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো আমরা পাকিস্তানকেও সময়মতো একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাই। এছাড়া দেশটিকে আমরা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সম্মান করার জন্য বলছি। এর একদিন আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি নির্বাচনের সঠিক তারিখ উল্লেখ করে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে একটি চিঠি লিখেছিলেন।

চিঠিতে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেছিলেন, সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৫)-এর আলোকে দেশটিতে সাধারণ নির্বাচন হবে সংসদ বিলুপ্তির তারিখের ৮৯ তম দিনে অর্থাৎ ২০২৩ সালের ৬ নভেম্বর (সোমবার)। প্রসঙ্গত, নির্বাচন কমিশন বলছে, পাকিস্তানের নতুন আদমশুমারি অনুসারে নতুন সীমানা নির্ধারণ না করে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। আর নতুন সীমানা নির্ধারণ করার জন্য সময়ের প্রয়োজন। তাই নির্বাচন বিলম্ব হতে পারে। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/নরাধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit