শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত সোহানুর রহমান সোহান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানের মর‌দেহ টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর পাশেই দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্প‌তিবার (১৪ সে‌প্টেম্বর) সকা‌লে স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় বাংলা চলচিত্রের খ্যাতিমান এই পরিচালককে। এদি‌কে গত ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে শোকে পাথর তার পরিবার।

প‌রিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন পরিচালক সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান। পরদিন টাঙ্গাইলে স্ত্রীর দাফন শেষে তিনি তার নিজ বাস ভবন ঢাকায় চলে যান। বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েন। পরে সাড়ে ৩টার দিকে পরিবারের লোকজন তাকে ঘুম থেকে জাগাতে গেলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানিয়েছেন, স্ত্রী ও তার (সোহানুর রহমান) ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুইজনকে যেন পাশাপাশি দাফন করা হয়। সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে সেই ইচ্ছে পূরণেই টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে।
তার জানাযার নামাজে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, চলচ্চিত্র লেখক আবু সাঈদ চৌধুরী, শ্যালক শাহী, আত্মীয় স্বজনসহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গে‌ছে, বাংলা চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন এই গুণী পরিচালক।

উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ’
সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit