মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

গুইমারায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  গুইমারায় ২ কেজি গাঁজাসহ মো. এমরান হোসেন(২৮)কে গ্রেপ্তার  করেছেন গুইমারা থানা পুলিশ।বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩ইং) রাত ৯টার দিকে  খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর  সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী  গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা  থানার চৌকস পুলিশ টিম গুইমারা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল  অভিযান পরিচালনার সময় গোপন তথ্য সুত্রে জানতে পারে যে, গুইমারা থানাধীন খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী সড়কে একজন মাদক ব্যবসায়ী  মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে এমন সংবাদে গুইমারা থানা এলাকায়  ইসলামপুর মোড়ে   শুক্কুরের দোকানের সামনে থেকে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে ২কেজি গাঁজাসহ মো. এমরান হোসেন(২৮)কে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন-মো. এমরান হোসেন(২৮)  পিতা-মৃত ইদ্রিস মিয়া পানছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা।বর্তমানে সে খাগড়াছড়ি বাস টার্মিনালের পাশে, জিন্নাত বোডিং এর মালিকের বাসার ভাড়াটিয়া গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কর   জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে  আসামীকে বিধি মোতাবেক যথা সময়ে  আদালতে সোর্পদ করা হবে।খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন বর্তমান সমাজে বিভিন্ন স্তরের মানুষ মাদক ব্যাবসার সাথে জড়িত। এই সকল মাদক ব্যাবসায়ী ও চোরাকারবারিরা প্রতিনিয়তই বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যাবসা করে আসছে। আমরা খাগড়াছড়ি জেলা পুলিশ সোনার বাংলাদেশ বিনির্মানের  শপথে এই সকল মাদক ব্যাবসায়ীদের অপতৎপরতা রোধে  সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি, পাশাপাশি মাদকের বিস্তার রোধে খাগড়াছড়ি জেলার সকল নাগরিকদের সচেতন হওয়া সহ ও পুলিশকে সার্বিক সহযোগিতার জন্য আহবান জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit